{"title":"ভূতপতরীর দেশে Tote","description":"\u003cp\u003eভূতের গল্প শুধু ভয়ের নয়—ছিল আমাদের লোকায়ত সংস্কৃতি, কল্পনা, স্মৃতি এবং শৈশবের অবিচ্ছেদ্য অংশ। অন্ধকার রাতে নুয়ে পড়া বাঁশঝাড়, শ্যাওড়া, বেল আর পুরানো বটগাছের ঝুড়ি, কুয়াশায় মাখা ভাঙা-চোরা পুকুরঘাট, ঝড়ের রাতে কাঁপতে থাকা কুপির আলো, দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক — শ্মশানে ঝিলিক দেওয়া আলেয়ার আলো- এইসব রহস্যময় পরিবেশেই জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি, যা আজও বাঙালির কল্পনাকে আলোড়িত করে। কারণ আমরা ভয় পেতে ভালবাসি। আবার লুল্লু ভূত, পান্তো ভূতের জ্যান্তো ছানা কিংবা ঘ্যাঁঘ্যা সামাজিক অসঙ্গতিগুলির দ্যোতনা। আবার ভূতের রাজাও তো আছেন, ভালো মানুষের ভালো করার জন্য। এই কালেকশনের অনুপ্রেরণা  শাকচুন্নি, পেত্নী, ব্রহ্মদৈত্য, মেছোভূত, আলেয়া, স্কন্ধকাটা একানড়ে থেকে শুরু করে ঠাকুমার ঝুলি, ত্রৈলোক্যনাথ, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রচিত বাংলা ভৌতিক সাহিত্য এবং লোকায়ত বিস্ময়কর জগৎ । প্রতি ডিজাইনে ভয়, রহস্য, রসিকতা, কৌতূহল এবং নস্টালজিয়ার অনন্য যুগলবন্দী  —  শিল্পের সৌন্দর্য  হাত ধরেছে অতিপ্রাকৃত কল্পনার।\u003c\/p\u003e","products":[{"product_id":"পান্ত-ভূতের-জ্যান্ত-ছানা-tote-bag","title":"পান্ত ভূতের জ্যান্ত ছানা – Tote Bag","description":"\u003cp\u003e\u003cstrong\u003eপান্ত ভূতের জ্যান্ত ছানা\u003c\/strong\u003e — একটি নাম, একটি অনুভূতি, একটি বাংলা পরিচয়।\u003c\/p\u003e\u003cp\u003eহুতুম প্যাঁচা'Z-এর এই এক্সক্লুসিভ টোট ব্যাগটি বাংলার লোকসংস্কৃতি ও আধুনিক স্ট্রিটওয়্যার নান্দনিকতার এক অনন্য মিলন। প্রতিদিনের সঙ্গী হিসেবে এটি শুধু একটি ব্যাগ নয় — এটি একটি বিবৃতি।\u003c\/p\u003e\u003cul\u003e\n\u003cli\u003eপ্রিমিয়াম কোয়ালিটি ক্যানভাস\u003c\/li\u003e\n\u003cli\u003eবোল্ড বাংলা গ্রাফিক প্রিন্ট\u003c\/li\u003e\n\u003cli\u003eস্পেসিয়াস ইন্টেরিয়র\u003c\/li\u003e\n\u003cli\u003eডেইলি ইউজ ও স্টেটমেন্ট পিস হিসেবে পারফেক্ট\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"হুতুম প্যাঁচা'Z","offers":[{"title":"Default Title","offer_id":44424172240939,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0686\/1475\/0251\/files\/WhatsAppImage2026-07-18at10.26.39AM.jpg?v=1784366160"},{"product_id":"ভূতের-রাজা-tote-bag","title":"ভূতের রাজা – Tote Bag","description":"\u003cp\u003e\u003cstrong\u003eভূতের রাজা\u003c\/strong\u003e — বাংলার ভূতুড়ে লোকসংস্কৃতির সবচেয়ে রহস্যময় রাজা, এখন তোমার ব্যাগে। হুতুম প্যাঁচা'Z-এর এই টোট ব্যাগটি বাংলার ভূতুড়ে সংস্কৃতিকে স্ট্রিটওয়্যার ভাষায় প্রকাশ করে।\u003c\/p\u003e\u003cul\u003e\n\u003cli\u003eপ্রিমিয়াম কোয়ালিটি ক্যানভাস\u003c\/li\u003e\n\u003cli\u003eবোল্ড বাংলা গ্রাফিক প্রিন্ট\u003c\/li\u003e\n\u003cli\u003eস্পেসিয়াস ইন্টেরিয়র\u003c\/li\u003e\n\u003cli\u003eডেইলি ইউজ ও স্টেটমেন্ট পিস হিসেবে পারফেক্ট\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"হুতুম প্যাঁচা'Z","offers":[{"title":"Default Title","offer_id":44424189968427,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0686\/1475\/0251\/files\/ttbhuterraja.png?v=1785201046"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0686\/1475\/0251\/collections\/ChatGPT_Image_May_17_2026_04_21_06_AM_4acb23b0-443b-48ab-97c0-07c04d0f8ad6.png?v=1784340726","url":"https:\/\/hutumpyachaz.com\/collections\/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-tote.oembed","provider":"হুতুম প্যাঁচা'Z","version":"1.0","type":"link"}