মাঠে ময়দানে T
গ্রাম বাংলার খোলা মাঠে বল পেটানো, শহরে গলিতে পীচের রাস্তায় খেলা আর ময়দানের গ্যালারীর উত্তাল কলরব থেকে জন্ম এই collectionএর। পাড়ার ফুটবল ম্যাচের চরম উত্তেজনা, বৃষ্টিভেজা ময়দানে বল দখলের লড়াইয়ের আবেগ, খেলা শেষে চায়ের আড্ডা, রাত জেগে বিশ্বকাপ, দেওয়াল লিখন, পাড়ার ক্লাবে ভিড়—সব মিলিয়ে বাংলার street culture-এর এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটি ডিজাইনেই রয়েছে সাধারণ মানুষের লড়াই, স্বপ্ন, প্রতিবাদ, ঐক্য আর আবেগের গল্প। এখানে মাঠের জয়-পরাজয়ের উন্মাদনা যেমন আছে, তেমনি আছে রাস্তায় গড়ে ওঠা বন্ধুত্ব, মত প্রকাশের সাহস, পরিবর্তনের দাবি এবং নিরন্তর চলার শক্তি। ১৯১১-এর ১১ জন দামাল ছেলের Shield বিজয় থেকে সমকালীন খেলার সংস্কৃতি—পুরনো ও নতুন বাংলার sportsman spirit একসঙ্গে ধারণ করেছে এই সংগ্রহ।