যা-ইচ্ছে-তাই T
সব ইচ্ছের কোনো অর্থ থাকে না। সব ভাবনায় যে গন্তব্যের email-id দেওয়া হবে, এমনটাও নয়। কিছু ছবি মনের ভেতর যে ভাবে জন্মায়, canvas সম্পূর্ণ অন্য এক সত্তায় রূপান্তরিত হয়। আর কিছু ডিজাইন তৈরি হয় কোনো পরিকল্পনা, উদ্দেশ্য বা ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই। একজন মানুষ সাত বছর ধরে চিকিৎসাবিজ্ঞান পড়ে হঠাৎ একদিন কোনো অচেনা ব্যান্ডের গিটার হাতে তুলে নেন। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেন—আজ থেকে শুধু ছবি আঁকা। আবার ইতিহাস নিয়ে দীর্ঘ গবেষণা করা কেউ জীবনের মাঝপথে এসে ডুবে যান পদার্থবিজ্ঞানে আর তখন মনে হয়, জীবন তো একটাই, করো যা ইচ্ছে তাই। কখনো নিখাদ হাস্যরস, কখনো শব্দের jugglery। অদ্ভুত সব চরিত্র, কখনো বাস্তবের সঙ্গে স্বপ্নে মোলাকাত করে। এমন এক ধারণা, যা প্রথমে বিস্মিত করে, তারপর মুচকি হাসায়, আর শেষে নীরবে ভাবতে বাধ্য করে। Surreal Art, Quirky Illustrations, Experimental Typography, Pop Culture, Absurd & Dark Humour আর অসীমিত কল্পনা শক্তি - মিলিয়ে এই ডিজাইন হয়ে উঠেছে স্বতন্ত্র। এই কালেকশন ঠিক তাদের জন্যেই যারা নিয়মের বাইরের অনিয়মকে উদযাপন করে আর বলতে পারে সৃজনশীলতার সবচেয়ে বড় উৎস হল, যা-ইচ্ছে-তাই।