বাংলা ও বাঙালি Tote

বাংলা ও বাঙালি Tote

বাংলা কোনো একটি ভূখণ্ডের সীমারেখা নয়,  এক ভাষিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার, যা হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের বদ্বীপ, রাঢ়ের লালমাটি থেকে বরেন্দ্রভূমি— সমগ্র গঙ্গাহৃদি বাংলার পলি সভ্যতার মানুষের স্মৃতি, সত্ত্বা ও আগামীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যুগের পর যুগ। এটি জাতির বহুমাত্রিক পরিচয়, ইতিহাস, সংস্কৃতি এবং জীবনদর্শনের উদযাপন। এই কালেকশনের অনুপ্রেরণা এসেছে বাংলার কয়েক হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে — চর্যাপদ, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, বাউল-ফকিরের গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি-সারি, কীর্তন, কবিগান, যাত্রা, লোককথা, পটচিত্র, নকশিকাঁথা,  মন্দিরশিল্পের অলঙ্করণ এবং বাংলার বহুত্ববাদী সাংস্কৃতিক ধারার নানা প্রকাশ থেকে।ব্যবহৃত হয়েছে শক্তিশালী বাংলা টাইপোগ্রাফি, ঐতিহ্যবাহী লোকমোটিফ, পটচিত্রের রঙ, আলপনার নকশা, গ্রামীণ ও নগর বাংলার ভিজ্যুয়াল উপাদান এবং আধুনিক গ্রাফিক আর্টের সমন্বয়। ফলে প্রতিটি ডিজাইন একই সঙ্গে শিকড়সন্ধানী এবং সমকালীন, নিজের ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতি ভালোবাসার প্রকাশ। এটি সেই মানুষদের জন্য, যারা বাংলা ভাষায় স্বপ্ন দেখে, বাংলা গান শুনে বড় হয়েছে, বাংলা পড়ে চিন্তা করতে শিখেছে এবং বাংলা সংস্কৃতির বৈচিত্র্যকে গর্বের সঙ্গে ধারণ করে। কারণ বাংলা শুধু একটি ভাষা নয়— এক প্রাচীন আবার অতি আধুনিক জাতির চিরন্তন উত্তরাধিকার।

Skip to results list

Active filters:

13 items
Column grid
Column grid

Filter

Active filters: