ভূতপতরীর দেশে Tote
ভূতের গল্প শুধু ভয়ের নয়—ছিল আমাদের লোকায়ত সংস্কৃতি, কল্পনা, স্মৃতি এবং শৈশবের অবিচ্ছেদ্য অংশ। অন্ধকার রাতে নুয়ে পড়া বাঁশঝাড়, শ্যাওড়া, বেল আর পুরানো বটগাছের ঝুড়ি, কুয়াশায় মাখা ভাঙা-চোরা পুকুরঘাট, ঝড়ের রাতে কাঁপতে থাকা কুপির আলো, দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক — শ্মশানে ঝিলিক দেওয়া আলেয়ার আলো- এইসব রহস্যময় পরিবেশেই জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি, যা আজও বাঙালির কল্পনাকে আলোড়িত করে। কারণ আমরা ভয় পেতে ভালবাসি। আবার লুল্লু ভূত, পান্তো ভূতের জ্যান্তো ছানা কিংবা ঘ্যাঁঘ্যা সামাজিক অসঙ্গতিগুলির দ্যোতনা। আবার ভূতের রাজাও তো আছেন, ভালো মানুষের ভালো করার জন্য। এই কালেকশনের অনুপ্রেরণা শাকচুন্নি, পেত্নী, ব্রহ্মদৈত্য, মেছোভূত, আলেয়া, স্কন্ধকাটা একানড়ে থেকে শুরু করে ঠাকুমার ঝুলি, ত্রৈলোক্যনাথ, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রচিত বাংলা ভৌতিক সাহিত্য এবং লোকায়ত বিস্ময়কর জগৎ । প্রতি ডিজাইনে ভয়, রহস্য, রসিকতা, কৌতূহল এবং নস্টালজিয়ার অনন্য যুগলবন্দী — শিল্পের সৌন্দর্য হাত ধরেছে অতিপ্রাকৃত কল্পনার।